শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

কাপ্তাই ন্যাশনাল পার্কে বার্মিজ পাইথন অবমুক্ত

২৮

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রঙ্গামাটি জেলা শহর কল্যাণপুর থেকে উদ্ধার হওয়া বার্মিজ পাইথন প্রজাতির অজগরটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে। বুধবার (১০ জুলাই) সকাল ১১টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সদস্যরা কাপ্তাই জাতীয় উদ্যানে ৮ফুট দৈর্ঘ্য ৯কেজি ওজনের অজগরটি গভীর অরণ্যে অবমুক্ত করে।

কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দীন চৌধুরী জানান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় অজগরটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। এসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন সহ বনবিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল মঙ্গলবার (৯ জুলাই) রাঙ্গামাটি শহরের কল্যানপুর এলাকা হতে এটি উদ্বার করা হয়।

রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী জানান, বার্মিজ পাইথন প্রজাতির অজগরটির বৈজ্ঞানিক নাম-চুঃযড়হ নরারঃঃধঃঁং। এটি অজগর সাপের মধ্যে বৃহত্তম প্রজাতির একটি। দক্ষিণ-পূর্ব এশিয়ায় স্থানীয় প্রজাতির হলেও এটি আইইউসিএনের লাল তালিকায় দুর্বল হিসাবে তালিকাভুক্ত।