শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

খাগড়াছড়ির পানছড়ি’র দুর্গম এলাকায় ৩ বিজিবির নানামুখী সহায়তা

৫৪

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোন সদর দপ্তর কর্তৃক লোগাং ইউপির দুর্গম এলাকা সনখোলা পাড়ায় ডেকোরেশন সামগ্রী এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। রবিবার (৩০ জুন) বিকালে ওই এলাকার অসহায়, হতদরিদ্র, অসুস্থ্য পাহাড়ী (নারী ও শিশুসহ) জনসাধারণের মধ্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন লোগাং জোন (৩ বিজিবি) এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাঈমুল মুশফিক নাঈম, এএমসি।

অন্যদিকে ওই এলাকার স্থানীয় জনসাধারণের চাহিদার প্রেক্ষিতে বিবাহ ও অন্যান্য অনুষ্ঠানে ব্যবহার করার জন্য ১০০টি চেয়ার, ১০টি টেবিল, ৯৩টি প্লেট সহ বিভিন্ন ডেকোরেশন সামগ্রী বিতরণ করেন অধিনায়ক পানছড়ি ব্যাটালিয়ন (৩বিজিবি) ও লোগাং জোন কমান্ডার লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি। জনসাধারনের পক্ষে ডেকোরেশন সামগ্রী গ্রহণ করেন ইউপি সদস্য সতীশ চাকমা এবং কারবারী কুকুমনি চাকমা।

সেবা সামগ্রী প্রদান ও মেডিক্যাল ক্যাম্পেইন শেষে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সকলকে আশ্বস্থ করেন ৩ বিজিবি,লোগাং জোন কমান্ডার লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি।