শিরোনাম
বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবিরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেন

জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লংগদু উপজেলার নেছার উদ্দীন

৪৯

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আগামী ১ বছরের জন্য অনুমোদিত কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন লংগদু উপজেলার কৃতি সন্তান নেছার উদ্দিন হৃদয়। শনিবার (২৯ জুন) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নেছার উদ্দীন এর আগে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের গত কমিটিতে সহ সম্পাদক পদে ও লংগদু সরকারি কলেজ এবং রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটিতে সভাপতি পদে সফলতা দায়িত্ব পালন করেছেন। নব ঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পাওয়ার পর নেছার উদ্দিন হৃদয় জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি আদর্শ বুকে ধারণ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটিজেলা শাখার কার্যক্রম প্রফুল্লচিত্তে সর্বদা এগিয়ে নিয়ে যাবো।

নব ঘোষিত ৬২ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রলীগের এ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সহ সভাপতি পদে ৪০ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১০ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ১০ জনের নাম প্রকাশ করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানান নব ঘোষিত জেলা কমিটির নেতৃবৃন্দ। এদিকে নতুন নেছার উদ্দীনকে পেয়ে লংগদু উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা শুভেচ্ছা জানান। এ নিয়ে সোসাল মিডিয়ায় তাদেও জন্য শুভেচ্ছার যেন শেষ নেই।