শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

খাগড়াছড়ির রামগড়ে কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

৫২

॥ মোঃমাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩ -২০২৪ অর্থ বছরে খরিপ-২/ ২০২২৪-২০২৫ মৌসুমে উফশী আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২৩০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোধনা কর্মসূচির আওতায় বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার ০১ জুলাই সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্ব ও উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সানাউল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। বিতরণে স্বাগত ব্যক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান

এসময় কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. লুৎফুর করিম মজুমদার, কৃষি অফিসের পদস্থ কর্মকর্তা-কর্মচারী, উপকার ভোগী কৃষক-কৃষাণি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এসময় কৃষক প্রতি বীজ পরিমাণ ৫ কেজি, জাত ব্রিধান ৯০, ৯৩ রাসায়নিক সার ডিএমপি-১০ কেজি, এমওপি ১০ কেজি বিতরণ করা হয়।