শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা সভা

কিশোর নয় কোন গ্যাংককেই ছাড় দেয়া হবে না:লে.কর্নেল সৈয়দ ইমাম

৪৭

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০জুন) সকাল ১০টায় রামগড় ৪৩ বিজিবির বাস্কেটবল মাঠে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

জোন অধিনায়ক লে.কর্নেল সৈয়দ ইমাম হোসেন এর সভাপতিত্বে রোডে ট্রাফিক দুর্ঘটনা, যানবাহনে ছাত্র-ছাত্রীদের হাফ ভাড়া আদায়, কিশোর গ্যাং দমন, মাদকদ্রব্য চোরা-চালান নির্মুল, টুরিস্ট যাত্রীদের ভ্রমণে সমস্যা, ইউপিডিএফ-জেএসএস এর চাঁদাবাজি বন্ধ, যানবাহন এর লাইসেন্স, চোরাই কাঠ ও অবৈধ মালামাল পরিবহন সংক্রান্ত বিষয়ে সমন্বয় সভায় মত বিনিময় করা হয়। এসময় জোন কমান্ডার বলেন, শুধু কিশোর নয় কোন অপরাধী গ্যাংককেই ছাড় দেওয়া হবে না।

সভায় আরো উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, রামগড় পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম কামাল, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোবারক হোসেন বাদশা, ৪৩ বিজিবির ক্যাপ্টেন ডাঃ নুর হোসাইন, সহকারী পরিচালক রাজু আহম্মেদ, রামগড় থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাশ, ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী মোঃ নুরুল আলম আলমগীর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেন সহ বিজিবির পদস্থ কর্মকর্তা, শিক্ষক, রাজনীতিক ব্যক্তিবর্গ, জন প্রতিনিধি, হেডম্যান, কার্বারী, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিবৃন্দ।