শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

রাঙ্গামাটির নানিয়ারচর থেকে উদ্ধার লজ্জাবতী বানর কাপ্তাই ন্যাশনাল পার্কে

৫২

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট থেকে উদ্ধারকৃত বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত। মঙ্গলবার(২৫জুন) সন্ধ্যা ৬টায় কাপ্তাই ন্যাশনাল পার্কে উদ্বার হওয়া বিপন্ন লজ্জাবতী বানরটি অবমুক্ত করা হয়।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ জাহিদুর রহমান মিয়ার নির্দেশনায় সহকারি বন সংরক্ষক মাসুম আলম এ উপস্থিত থেকে বানরটি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। সোমবার সন্ধ্যায় নানিয়ারচর বুড়িঘাট এলাকা হতে অশ্রেণীভুক্ত স্টেশন অফিসার মো.সিরাজুল ইসলাম উদ্বার করে। পরে রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জে আনা হয়। এবং মঙ্গলবার সন্ধ্যায় ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।

এসময় কাপ্তাই রেঞ্জ অফিসার মোঃ এএসএম মহিউদ্দিন চৌধুরী, অশ্রেণীভুক্ত বনাঞ্চল বনীকরণ বিভাগ এর নানিয়ারচর স্টেশন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, সদর রেঞ্জ বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, বুড়িঘাট স্টেশন অফিসার মোঃ মনির হোসেন, কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা জাহেদুল ইসলাম, পাল্পউড বাগান বিভাগের প্রধানসহকারী আনোয়ার হোসেন ও কাপ্তাই প্রেস ক্লাব সাবেক সভাপতি মোঃ কবির হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় রয়েছে এই বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ নামের লজ্জাবতী বানর। এদিকে কাপ্তাই জাতীয় উদ্যানে এর আগেও ৩টি লজ্জাবতী বানর ও বেশ কয়েকটি বিরল প্রজাতির বন্য প্রাণী সহ অজগর সাপ অবমুক্ত করা হয়েছে।