শিরোনাম
বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবিরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেন

কাপ্তইস্থ কারিগর পাড়ায় জীপ উল্টে নিহত ১, আহত ২

৫৬

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন কারিগরপাড়া- ভালুকিয়া বাজার নামক স্থানে জীপ উল্টে গিয়ে ১ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৩.৪৫ মিনিটে এ দূর্ঘটনা ঘটে বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম।

নিহত ইমন(১৯) রাইখালী ইউনিয়ন ফুলতলি মুসলিম পাড়া এলাকার মোঃ বাহারম এর পুত্র বলে জানান ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা। এই ঘটনায় চাঁদের গাড়ির চালক নুর আলম বাছা (২৮) এবং মোঃ সাকিব (২২) নামে দুই জন আহত হয়েছেন। গুরুতর আহত সাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং গাড়ীর চালক নুর আলম বাছাকে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নেওয়া হয়েছে বলে পুলিশ জানান।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ২নং রাইখালী ইউনিয়নে ভালুকিয়া থেকে একটি জীপ গাড়ি লাকড়ি বোঝায় করে নিয়ে আসার সময় কারিগরপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে মোঃ ইমন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এবং নুর আলম বাছা ড্রাইভার ও মোঃ সাকিব গুরুতর আহত হন।

চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম জানান, নিহত এবং আহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।