শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

পানছড়িতে বিজিবি’র সহায়তায় প্রতিবন্ধী শিশু পেল হুইলচেয়ার

৪৮

॥ মোঃ ইসমাইল,পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে লোগাং জোন (৩ বিজিবি) কর্তৃক দুঃস্থ নারী-পুরুষ, প্রতিবন্ধী ও প্রতিষ্ঠানের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (২৪ জুন) সকাল ১০টায় লোগাং জোন সদর দপ্তর কার্যালয়ে এসব সহায়তা সামগ্রী প্রদান করা হয়।

এসময় নারীদের স্বাবলম্বী করতে দেওয়া হয়েছে সেলাই মেশিন, প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার, দুস্থ পরিবারদের ঢেউটিন, অসুস্থ রোগীর চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য আর্থিক অনুদান সহ শিক্ষার্থীকে বই ক্রয় এবং পানছড়ি অনির্বান শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত পাহাড়ী-বাঙ্গালীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করেন ৩ বিজিবি।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম। আর্থিক অনুদান প্রদান শেষে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।