শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

কলেজ পড়ুয়া আফসানাকে আর্থিক সহযোগীতা করল সেনাবাহিনী

৩৯

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
নানিয়ারচ উপজেলায় গরীব, অসহায় ও শারীরিক প্রতিবন্ধী মোঃ জমির আলমের মেয়ে আফসানা আক্তারের সহযোগীতায় পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (২৪ জুন) সকালে ”সম্প্রীতি ও উন্নয়ন” প্রকল্পের আওতায় দরিদ্র শিক্ষার্থী আফসানা আক্তারকে আর্থিক হসযোগীতা করা হয়।

কলেজ ভর্তি ফি, ড্রেস এবং আনুষঙ্গিক শিক্ষা সহায়ক সামগ্রী ক্রয়ের জন্য নগদ ১০,০০০ (দশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করেন, নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী (পিএসসি)। জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন দায়িত্বপূর্ণ এলাকায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং হতদরিদ্র জনগণের মাঝে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে।

এদিকে নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন কর্মকাণ্ডে স্থানীয় সকল স্তরের জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেছে।