শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

দীঘিনালায় মাছ চাষের জন্য উপকরণ প্রদান

৪৯

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
মাছ চাষে ভাগ্য বদল এর স্বপ্ন নিয়ে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ভূইয়াছড়া মোঃ লোকমান হোসেনকে মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প রাঙ্গামাটি এর আওতায় দীঘিনালা উপজেলা মৎস্য দপ্তরের মাধ্যমে ক্রীক বাঁধ জলাশয়ে মৎস্য চাষের জন্য উপকরণ প্রদান করা হয়েছে।

সোমবার(২৪জুন) সকাল ১১টায় দীঘিনালা মৎস্য দপ্তরের আয়োজনে মেরুং ভূইয়াছড়া মোঃ লোকমান হোসেন এর ক্রীক বাঁধ জলাশয়ে গিয়ে মৎস্য উপকরন প্রদান করেন দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, উপজেলা মৎস্য কর্তকর্তা অর্বনা চাকমা ও সাংবাদিক মোঃ সোহেল রানা।

উপকরন পেয়ে মোঃ লোকমান হোসেন বলেন, আমি ২০১৮সাল থেকে মাছ চাষ শুরু করি। দীঘিনালা উপজেলা মৎস্য অফিস থেকে দুই বার মাছ চাষের উপর প্রশিক্ষন নিয়েছি। আমাকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প রাঙ্গামাটি মাধ্যমে ২০২৩-২৪অর্থ বছরের একটি ক্রীক বাঁধ দিয়ে দেয়। আমার জলাশয়ের পরিমান ০.৪৮হেক্টর। আমি এখন বিভিন্ন প্রকার কার্প জাতীয় মাছ চাষ করছি এবং রেনু চাষ করে মাছের পোনাও বিক্রয় করছি। মাছ চাষ করে এখন আমি অনেক লাভবান। সংসার চালতে কষ্ট হচ্ছে না। আমার পুকুরের এখন ২/৩জন কাজ করে। আমি তামাক চাষ করতাম এখন থেকে তামাক চাষ ছেড়ে দিব।

উপজেলা মৎস্য কর্মকর্তা অর্বনা চাকমা বলেন, মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প রাঙ্গামাটি এর ২০২৩-২৪ অর্থ বছরের আওতায় দীঘিনালা উপজেলা মৎস্য দপ্তরের মাধ্যমে মোঃ লোকমান হোসেনকে ক্রীক বাঁধের মাধ্যমে (০.৪৮ হেক্টর)জলাশয় মৎস্য চাষ করার জন্য তৈরি করে দেয়া হয়। উক্ত জলাশয়ে মৎস্য চাষের প্রদর্শনী খামার স্থাপনের জন্য মৎস্য উপকরন হিসেবে সার, মাছের পোনা, মাছের খাদ্য, চুন, ঝাকি জাল, প্লাটিকের ড্রাম,মগ, বালতি প্রদান করা হয়।