শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

কাপ্তাইয়ে উদ্ধারকৃত ১২টি পানকৌড়ি এখন রাঙ্গুনিয়া ইকোপার্কে

৬৭

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই রেঞ্জের বিএফআইডিসি শিল্প এলাকায় বিক্রয় করার সময় ১২টি পান কৌড়ি উদ্বার করেছে বন বিভাগ। শনিবার (১৫ জুন) বেলা ১১টায় রাঙ্গুনিয়া উপজেলা শেখ রাসেল ইকোপার্কে কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন চৌধুরী পানকৌড়িগুলো হস্তান্তর করে।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮ ঘটিকায় বিএফআইডিসি শিল্পএলাকায় কিছু শিকারী পানকৌড়ি ১২টি বিক্রয় করার জন্য আনে। এমন সময় কাপ্তাই রেঞ্জের কামিলাছড়ি বিটের ওয়াচার জয়নাল আবেদীন সংবাদ পেয়ে শিকারীর নিকট হতে পানকৌড়িগুলো উদ্বার করে। এবং কাপ্তাই রেঞ্জ অফিসে নিয়ে আসে।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী জানান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জাহিদুর রহমান মিয়া(ডিএফও) নির্দেশনায় রাঙ্গুনিয়া শেখ রাসেল এভিয়ারী ইকোপার্কে পরে হস্তান্তর করা হয়। এসময় শেখ রাসেল ইকোপার্ক দায়িত্বরত বিট কর্মকর্তা মাহামুদুল হাসান পালাশ, কাপ্তাই প্রেস ক্লাব সাবেক সভাপতি কবির হোসেনসহ রাঙ্গুনিয়া ইকোপার্কের কর্মকর্তা ও বনবিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।