শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙ্গা জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা, ঈদ সামগ্রী প্রদান

৪০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা গুইমারা রিজিয়নের ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোন কর্তৃক দুঃস্থ ও অসহায় জনগণের মাঝে ঈদ-উল- আজহা উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (১৫ জুন) সকালের দিকে অত্র জোনে আওতায় মাটিরাঙ্গা অঞ্চলের প্রায় ১৩৫ জন জনসাধারণের মাঝে আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকার ঈদ শুভেচ্ছা সামগ্রী (চাল, ডাল, তেল, আটা, লবন, চিনি, সেমাই) বিতরণ করা হয়।

এছাড়াও একই দিনে অত্র জোনের আওতায় তিন জন বেসামরিক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা আর্থিক অনুদান, ২০২৪ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা, মাটিরাঙ্গা থিয়েটারের কর্মশালা উদ্বোধন ও পুরস্কার বিতরণ, মুসলিমপাড়ায় সাধারণ যাত্রীদের কষ্ট দুরীকরণে ৪০ হাজার ৭৯৬ টাকা ব্যায়ে জরাজীর্ণ যাত্রী ছাউনি সংস্কার করে পরিবেশ বান্দব যাত্রী ছাউনিতে রুপান্তর। অত্র জোনের আওতায় কবুতরছড়া এলাকায় আনুমানিক ছয় শতাধিক জনসাধারণের মাঝে মাটিরাঙ্গা জোন এর মাধ্যমে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

এ সময়, মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল মোঃ কামরুল হাসান পিএসসি, অত্র জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন, পিএসসি উপস্থিত ছিলেন। মানবিক সহায়তা প্রদান কর্মসূচী শেষে স্থানীয় জনসাধরণ আবেগে আপ্লুত হয়ে বাংলদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর মঙ্গল কামনা করেন।

এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সম্পর্ক বিদ্যমান রয়েছে জানিয়ে, মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। মানুষের একমাত্র সঠিক আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসাবে ভবিষতেও এই ধারা অব্যহত থাকবে বলে তিনি জানান।