শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

দীঘিনালায় মুক্তিযোদ্ধার পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান

৪৩

॥ মোঃ সোহেল রানা, দিঘীনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় পবিত্র ঈদ উল আজহা উপলক্ষ্যে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার পরিবার, সন্তান নাতি-নাতনিদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ জুন) বিকেলে দীঘিনালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটি’র আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার পরিবার, সন্তান ও নাতি-নাতনিদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি দীঘিনালা উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুর রশীদ।

এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ এরশাদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ কামরুজ্জামান সহ সংগঠনের বিভিন্ন পদেও নেতৃবৃন্দ। এতে উপজেলায় অসচ্ছল ৩০পরিবার বীর মুক্তিদ্ধোর পরিবার, সন্তান ও নানী-নাতনিদের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল পোল্ট্রি মুরগী, সয়াবিন তেল, পিয়াজ, আলু, মুরগীর গুড়া মসলা, মরিচের গুঁড়ো।