শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো ম্মার্ট বাংলাদেশ

৫৮

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো ম্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডার ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুন) দিনব্যাপী মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালা।

মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায়, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আরিফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোঃ আমেনা বেগম প্রমুখ বক্তব্য দেন।

এ সময় উপস্থিতগণদের মাধ্যমে স্টেকহোল্ডার প্রজেক্ট বাস্তবায়ন নিয়ে বিভিন্ন পরামর্শ ও আলোচনা করা হয়। একই সাথে দিনব্যাপী মৎস্য বিষয়ক বিভিন্ন বিষয়ে গ্রুপ ওয়ার্কসহ এ সম্পর্কে যাবতীয় আলোচনা করা হয়। কর্মশালায়, জনপ্রতিনিধি, সাংবাদিক, মৎস্য চাষী, উদ্যেক্তা সহ অনেকে অংশগ্রহণ করেন।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় মাটিরাঙ্গা উপজেলা মৎস্য অধিদপ্তর কর্মশালাটি আয়োজনে করে।