শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটক

বান্দরবানের লামায় বৃদ্ধার আত্মহত্যা

৭৫

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বান্দরবানের লামায় গাছে ঝুলন্ত এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুন) রাত ১০টায় লামা পৌরসভার কলিঙ্গাবিল গ্রামে গাছে লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় পরিবারের লোকজন। রাত ১১টায় লামা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ গাছ থেকে নামায়।

নিহত ব্যক্তি নুরুল ইসলাম (৫৫) কলিঙ্গাবিল গ্রামের মৃত মফিজুর রহমান এর ছেলে। কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। পরিবারের লোকজন ঘটনাটিকে আত্মহত্যা বললেও এলাকার লোকজন হত্যা কিনা তা খতিয়ে দেখতে অনুরোধ করেছেন।

নিহতের ছেলে মোঃ রফিক ও ছোট ভাই তাজুল ইসলাম বলেন, রাত ৯টা ৪৫ মিনিটে বাড়ির উত্তর পাশে আম গাছের সাথে ফাঁস লেগে নুরুল ইসলামকে ঝুলে থাকতে সবার আগে দেখেন ঊনার স্ত্রী ফাতেমা বেগম। তিনি ছেলে মোঃ রফিক কে জানায়। সে তার চাচা ও স্বজনদের জানালে তারা লামা থানাকে খবর দেয়।

তারা আরো বলেন, কেন ফাঁস লাগিয়েছেন তার কারণ জানা যায়নি। অদ্ভুত বিষয় হল যে ডালে তিনি ফাঁস লাগায় সে ডালটি এত নিচু নুরুল ইসলাম দাঁড়ালে ডালটি বুক বরাবর হবে। লাশের দুই পা মাটিতে লেগে আছে। বিষয়টি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখতে অনুরোধ করেন এলাকাবাসী। নুরুল ইসলাম ৪ ছেলে ১ মেয়ের জনক।

লামা থানা পুলিশের উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন বলেন, শুনামাত্র সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। লাশ আম থেকে নামিয়ে প্রাথমিক সুরতহাল করা হয়েছে। লাশ রাতে থানায় নিয়ে যাওয়া হবে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।