শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ

৪৮

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার রহমতপুর এলাকা থেকে ভারতীয় মদ জব্দ করেছে রামগড় ৪৩ বিজিবি। বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯টায় রামগড় ৪৩ বিজিবির আওতায় কয়লারমুখ বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ আরমান মিয়ার নেতৃত্বে একটি টহল দল মদের বোতল জব্দ করে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রহমতপুর এলাকায় অভিযান চালায় রামগড় ৪৩ বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। এরপর মালিকবিহীন ৪৬ বোতল মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯৬ হাজার টাকা। মদের বোতলগুলো পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।