শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

রাজস্থলীতে কারিতাসের এ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভা

৭১

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওয়াতায় রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় কারিতাসের উপজেলা অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কারিতাস মাঠ সহায়ক রবিউল ইসলামের সঞ্চালনায় ও সত্যজিৎ তঞ্চগ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংস্থার বিভিন্ন সেবামূলক ও মানবিক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন, মনিটরিং অফিসার বান্দরবান ফরহাদ আজিম, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হেডম্যান উথিনসিন মারমা, ব্র্যাক ম্যানজার সঞ্চয় চাকমা,সাবেক ইউপি চেয়ারম্যান উথান মারমা, কার্বারী সুরেষ তনচংগ্যা ও কারিতাসের প্রকল্প মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা। সভায় উপজেলা ফোরাম, কমিউনিটি কৃষি শিক্ষা কেন্দ্র, কার্বারী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে কারিতাস। হত-দরিদ্র, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া সাধারন মানুষের জীবনমান উন্নয়ন নানা কর্মসূচি বাস্তবায়ন করছে সংস্থাটি। পাশাপাশি উপজেলা পর্যায়ে সরকারের বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান এবং তাদের সেবা ও সুযোগ সুবিধা সম্পর্কে সাধারন মানুষকে অবগত করা ও এর অন্তর্ভুক্ত করণেও কাজ করছে কারিতাস।