শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

লক্ষ্মীছড়িতে ৭৭ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো জমিসহ ঘর

৬১

॥ লক্ষ্মীছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১৮,৫৬৬টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের কার্যক্রম শুভ উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় লক্ষীছড়ি উপজেলায় ৭৭ জন উপকারভোগী গৃহ পেলেন। মঙ্গলবার (১১ জুন) লক্ষ্মীছড়ি উপজেলা অডিটোরিয়ামে গণভবন থেকে ভিডিও কনফারেনস এর মাধ্যমে যুক্ত হয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় (৫ম পর্যায়) উপকারভোগীদের মাঝে নব নির্মিত গৃহ ও জমি হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুপর্না দে শিম্পু, লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসাইন, সদর ইউপি চেয়ারমান প্রবিল কুমার চাকমা, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা, বর্মাছড়ি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব সুইসালা চাকমা এবং বাংলাদেশ আওয়ামীলীগ, লক্ষীছড়ি শাখার সাধারণ সম্পাদক জনাব বিল্লাল হোসেন বেপারী উপস্থিত ছিলেন। এছাড়াও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপকারভোগী পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে লক্ষ্মীছড়ি উপজেলার বিভিন্ন দূর্গম এলাকার ৭৭জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া।