শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

খাগড়াছড়িতে বালু বোঝাই ট্রাক্টরে বিদেশী মদ পাচারকালে গ্রেফতার ৩

৬২

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে বালু বোঝাই ট্রাকে করে অভিনব কায়দায় বিদেশি মদ পাচারকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ১শ ৮টি বিদেশি মদের বোতল জব্ধ করা হয়। শনিবার (৮জুন) সকালে প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর।

ঈুলিশ সুপার বলেন, শুক্রবার বিকেলে ভারতের সীমান্তবর্তী উপজেলা পানছড়ি থেকে বালু বোঝাই একটি ট্রাকে করে ৪ কাটন বিদেশি মদ জেলা সদরে পাচার করছিল একটি চক্র। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা সদরের অনন্ত মাস্টারপাড়া থেকে ১০৮টি মদের বোতল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, পানছড়ি উপজেলার দমদম এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে মোঃ জামাল হোসেন, হাসান নগর এলাকার আব্দুল মান্নানের ছেলে আবু ছিদ্দিক, জিয়ানগর এলাকার মলু মিয়া’র ছেলে মোবারক হোসেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। চক্রের মূল-হোতাদের ধরতে গ্রেফতারকৃত ৩ আসামীদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান এসপি।