শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

কাপ্তাইয়ে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন

৫৪

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাধারণ নাগরিকের সচেতনতার লক্ষ্যে কাপ্তাই উপজেলা ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ জুন) সকাল ১০টায় রাঙ্গামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে ভূমিসেবা সপ্তাহ-২০২৪। আগামী ১২ জুন পর্যন্ত এ ভূমিসেবা সপ্তাহ পালিত হবে।

এবারের প্রতিপাদ্য ছিলো “ভূমি সেবা ডিজিটাল-বদলে যাচ্ছে দিনকাল”। উপজেলা ভূমি অফিস দপ্তরে ফিতা কেটে ‘ভূমিসেবা সপ্তাহ’ এর উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।

এসময় উপজেলা উদ্যানতত্ত্ববিদ রাশিদুজ্জামান ইমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।