শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

কাপ্তাই রাইখালীতে শেখ রাসেল মিনিবার ফুটবল টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন রংধনু

৬২

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই রাইখালী শেখ রাসেল মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে রংধনু একাদশ। শুক্রবার (৭ জুন) বিকালে রাইখালী সদরপাড়া ফ্রেন্ড একতা সংঘের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় ট্রাইবেকারে নারানগিরি পাড়া রংধনু একাদশকে রাইখালী সদরপাড়া বঙ্গবন্ধু একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন রাইখালী ইউপি সদস্য ও ফেন্ডস একদা সংঘের উপদেষ্টা শেখ নাছের উদ্দিন।

এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগ সভাপতি মোঃ নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি সেলিম চৌধুরী, সাধারন সম্পাদক একরামুল হক, রাইখালী ইউনিয়ন আওয়ামীগ সদস্য মোঃ ইব্রাহিম, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মোঃ ফরহাদ, রাইখালী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আরিফ, স্থানীয় শাহী জামে মসজিদের সমাজ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জলিল, সাধারন সম্পাদক মো নুরুল ইসলাম প্রমুখ। রাইখালী ইউনিয়ন যুবলীগ সভাপতি নাসির উদ্দিন রাঙ্গার সঞ্চালনা করেন।