শিরোনাম
খাগড়াছড়ির মানিকছড়িতে পাহাড় কাটার স্থান পরিদর্শনে তদন্ত কমিটিপার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় উৎসবগুলো আমাদের ঐতিহ্য, রীতিনীতি ও সাংস্কৃতিক পরিচয়লংগদুতে বায়তুশ শরফ মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনালংগদুতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিতবর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বৈশাখ বরণ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানহাসপাতাল নিজেই মাটির সাথে ল্যাপ্টে পড়ে আছে, সেবা বঞ্চিত ২০ হাজার মানুষখাগড়াছড়ির দিঘীনালায় বর্ষবরণ উপলক্ষে বৈশাখী’র আনন্দ শোভাযাত্রাপাহাড়ি ও বাঙালির সম্মিলিত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়: ব্রিগেডিয়ার নুরুল আমিনরাঙ্গামাটিতে ত্রিপুরা জনগোষ্ঠির বৈসু উৎসবে নদীতে ভাসানো হয়েছে ফুলবাঘাইছড়ির বাঘাইহাটস্থ এতিমখানায় সেনাবাহিনীর খাদ্যদ্রব্য বিতরণ

জুরাছড়ি ও বরকল উপজেলায় সংযোগ সড়ক স্থাপন

বরকলে কর্ণফুলি নদীর উপর দীর্ঘতম সেতু নির্মাণ করতে যাচ্ছে এলজিইডি

১৭০

॥ নিরত বরন চাকমা,বরকল ॥
রাঙ্গামাটির বরকলে প্রথমবারের মতো পার্বত্য চট্টগ্রাম পল্লী অবকাঠামো উন্নয়ন (সিএইচটি) শীর্ষক প্রকল্পের (২০২৩-২৪ অর্থবছর) আওতায় জুরাছড়ি ও বরকল উপজেলায় সংযোগ সড়ক স্থাপনে কর্ণফুলি নদীর উপর দিয়ে দীর্ঘ ৪শ মিটার সেতু নির্মাণ করতে যাচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। বৃহস্পতিবার (৬জুন)সকালে উপজেলা এলজিইডি কর্মকর্তা মোঃ মশিউল ইসলাম খান এর তত্বাবধানে সেতু নির্মাণের জন্য মাটি পরীক্ষা কাজ শুরু হয়।

উপজেলা এলজিইডি কর্মকর্তা মোঃ মশিউল ইসলাম খান জানান,বরকল ও জুরাছড়ি উপজেলা কে সড়ক যোগাযোগ স্থাপনের জন্য সাক্রাছড়ি ও বরকল সদরে মাঝ নদী কর্ণফুলি উপর দিয়ে কোটি টাকা ব্যয়ে দীর্ঘতম সেতু নির্মাণ প্রকল্পের কাজ হাতে নিয়েছে এলজিইডি। এই প্রকল্পের কাজ বাস্তবায়ন হলে বরকলবাসী যাতায়াতে যেমনি সুবিধা পাবে তেমনি পাশ্ববর্তী উপজেলা জুরাছড়ির সাথেও যাতায়াত সুবিধা হবে।সবকিছু ঠিকঠাক থাকলেই দ্রুত এই সেতু নির্মাণ কাজ শুরু করা হবে।তবে প্রকল্পের কাজ বাস্তবায়নে সবাইকে সহযোগিতা প্রদানে এগিয়ে আসতে হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা বলেন, বরকলে কর্ণফুলি নদীর উপর সেতু নির্মাণ কাজ বাস্তবায়ন প্রক্রিয়া ইতোমধ্যে প্রশাসনিক অনুমোদন হয়েছে।তাই অতি শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু হবে। তিনি আরও বলেন, বরকলে সেতু নির্মাণ কাজ বাস্তবায়ন হলে যাতায়াত ব্যবস্থা আরও সুবিধা হবে। তাছাড়া দুই উপজেলার সাথে সড়ক যোগাযোগের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা বলেন, বরকল উপজেলায় সেতু নির্মাণ কাজ বাস্তবায়ন হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। পাশাপাশি জুরাছড়ি ও বরকল উপজেলার লোকজন সহজে যাতায়াত করতে সুবিধা পাবে।