শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

রামগড়ে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে পৌর মেয়রের সংবর্ধনা

৩৮

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের কে রামগড় পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। বৃহস্প্রতিবার (০৬ জুন) সকাল ১১টায় রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র মোঃ রফিকুল আলম কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী এসময় উপস্থিত ছিলেন, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ মোবারক হোসেন বাদশা ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আহসান নীলা। শুরুতেই রামগড় পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম কামাল এর নেতৃত্বে নবনির্বাচিত চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, ভাইস-চেয়ারম্যান মোঃ মোবারক হোসেন বাদশা ও মহিলা ভাইস-চেয়ারম্যান নাছিমা আহসান নীলা কে ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় রামগড় ১নং ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম মজুমদার, রামগড় পৌরসভার সহকারী প্রকৌশলী অর্ণব চাকমা, প্যানেল মেয়র নুর মোহাম্মদ শামীম, কাজী আবুল বশর, কণিকা বড়ুয়া, কাউন্সিলর মোঃ আহসান উল্লাহ্, রামগড় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, প্রদেশ ত্রিপুরা, সকল কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারি, গন্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।