শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

রাজস্থলীতে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্টা বার্ষিকী পালিত

৪৯

॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পাঠকনন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান পালিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) বেলা ১১টায় রাজস্থলী উপজেলা প্রতিনিধির আয়োজনে স্থানীয় কার্যালয়ে এ উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র।

উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার, মহিলা ভাইস চেয়ারম্যান গৌতমি খিয়াং, উপজেলা প্রকৌশলী অনুপ বড়ুয়া, উপজেলা কৃষি অফিসার শাহরিয়াজ বিশ্বাস, মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন, পল্লি সঞ্চয় কর্মকর্তা রতন দেব, কারিতাস প্রকল্প ম্যানজার সাধন কৃষ্ণ চাকমা, থানার এস আই, প্রিয়লাল সহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ।

অনুষ্টানে বক্তারা বলেন, পাঠকনন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকা দীর্ঘদিন ধরে দেশের মানুষের সমস্যা ও উন্নয়নের কথা সমানভাবে তুলে ধরছে। এ ধারা অব্যাহত রাখতে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তারা।