শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

রামগড়ে ৫ম পর্যায়ে আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর উদ্বোধন পূর্বে প্রেস ব্রিফিং

৪২

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশে ৫ম পর্যায়ে নির্মিত গৃহ সমূহের হস্তান্তর কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার (০৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এ প্রেস ব্রিফিং করেন।

এসময় প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মিজ ইসমত জাহান তুহিন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন বলেন আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পঞ্চম পর্যায়ে নির্মিত ঘর সারাদেশে এক যোগে আগামী ১০ই জুন সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিফিংয়ে আরও বলা হয়, তার মধ্েয রামগড় উপজেলায় ২০২৩-২৪ অর্থ-বছরে ৫ম পর্যায়ে (২য়-ধাপে) ভূমিহীন ও গৃহহীন ৮১ টি ঘর নির্মাণকাজ শতভাগ শেষ হয়েছে। ৫ম পর্যায়ের মোট ১৭০টি গৃহের মধ্যে রামগড় পৌরসভায় ৬৯ টি, ১ নং রামগড় ইউনিয়নে ৫৫ টি ও ২ নং পাতাছড়া ইউনিয়নে ৪৬ টি ঘর নির্মাণ করা হয়েছে।

আরও জানানা হয়, ইতিপূর্বে ১ম, ২য়, ৩য় এবং ৪র্থ পর্যায়ে ১ম ধাপে মোট ৫৪১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে, এর মধ্যে রামগড় পৌরসভায় ৮৬ টি, ১ নং রামগড় ইউনিয়নে ২৩৮ টি ও ২নং পাতাছড়া ইউনিয়নে ২১৭ টি।