শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

রোয়াংছড়িতে দিনব্যাপী ক্ষুদ্রঋণ কার্যাক্রমের গতিশীলতা শীর্ষক প্রশিক্ষণ

৪৬

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন” শীর্ষক প্রশিক্ষণ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ জুন ২০২৪ ইং সকাল সারে ১১ ঘটিকায় সময়ে উপজেলা পরিষদ মিয়লনায়তনের এ প্রশিক্ষ অনুষ্ঠিত হয়।

“উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণের উপজেলা সমাজসেবা কর্মর্কতা থুইয়ইচিং মারমা সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল মামুন সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিলন্ট মুহুরি। বিশেষ অতিথি ছিলেন রোয়াংছড়ি থানা তদন্ত কর্মর্কতা আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুয়ইচিং মারমা, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী লিলিপ্রু চৌধুরী, ক্যশৈমং মারমা, শাহানাজ, কর্মচারী মিতালী তঞ্চঙ্গ্যা, ৪টি ইউনিয়নের গ্রাম কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ প্রমুখ।

এসময়ে আলোচনা হয় দারিদ্র বিমোচনে উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গুরুপ্ত এবং খেলাপী ঋণ আদায়ে আইনগত ব্যবস্থা নেওয়া। আর্থ সামাজিক স্কীম ও বাস্তবায়ন পদ্ধতি এবং আরএসএস কার্যক্রম বাস্তবায়নে গ্রাম কমিটির দায়িত্ব। ঋণ খেলাপী হলে সরকারী ঋণের অনাদায়ী অর্থ আদায়ে আইনী পদক্ষেপ নেবে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।