শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

খাগড়াছড়ির মানিকছড়িতে পৃথক অভিযানে চোরাই চক্রে তিন সদস্য আটক

৩৫

॥ মানিকছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে অভিযান চালিয়ে মোটর সাইকেল সহ তিন চোরকে আটক করেছে মানিকছড়ি থানা পুলিশের একটি দল। মঙ্গলবার (৫ জুন) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ রবি আলম (১৮), মোঃ খাইরুল ইসলাম (২১) ও মোঃ ইকবাল হোসেন (১৯)। তারা তিনজনই উপজেলার গচ্ছাবিল এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষে পুলিশের নিয়মিত রাত্রীকালিন ডিউটি চলাকালীন সময়ে মানিকছড়ি থানার এসআই তানভীর আহতাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, চোরাই হওয়া মোটরসাইকেল ও অটোরিকশার ব্যাটারি নিয়ে পার্শবর্তি ফটিকছড়ি কিংবা চট্টগ্রামের উদ্দ্যেশ্যে রওনা করেছে এক চোরাকারবারি সদস্য।

পরে সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-খাগড়ছড়ি সড়কের গড়মছড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি মোটরসাইকেলের গতিরোধ করে চুরি হওয়া একটি প্লাটিনা মোটরসাইকেল ও ১টি অটোরিকশার ব্যাটারিসহ মোঃ রবি আলম নামের একজনকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্য মতে উপজেলার গচ্ছাবিল ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে খাইরুল ইসলাম (২১) ও মোঃ ইকবাল হোসেন নামের আরো দুজনকে আটক করা হয় এবং তাদের হেফাজতে থাকা আরো একটি অটোরিকশার ব্যাটারী উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, চোরাই চক্রের তিন সদস্যের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।