শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

মানিকছড়িতে কাজু বাদাম ও কফি চাষ বিষয়ক প্রশিক্ষণ

৪৬

॥ মানিকছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে ২০২৩-২৪ অর্থ বছরের কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সভা কক্ষে বিভিন্ন ব্লকের ৬০ জন কৃষকের উক্ত প্রশিক্ষণ দেয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইউনুছ নুর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জুয়েল মনি পাল প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় সাবেক বাটনাতলী ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম মোহন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের অগ্রগতি হলে এখানে এর সফলতা পাওয়া যাবে। কৃষি অধিদপ্তর এর সার্বক্ষনিক নজরদারী এবং প্রচেষ্টায় কৃষকরা সফলতা আনতে পারবেন বলে আশা প্রকাশ করেন।