শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

বিশ্ব পরিবেশ দিবসে কাপ্তাইয়ে চারা বিতরণ

৬৫

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা করা হয়েছে। বুধবার (৫ জুন) সকাল ১১টায় দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায়র্ র্যালী, আলোচনা সভা ও সড়কের পাশে গাছের চারা রোপন করা হয়। এবারের প্রতিপাদ্য হল ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন। পরে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে জারুল গাছের চারা রোপণ করা হয়। এসময় উপজেলা উদ্যানতত্ত্ববিদ রাশেদুজ্জামান ইমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন, কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিনসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্কুলের শিক্ষার্থীদের মাঝে বন বিভাগের পক্ষ হতে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। এবং কাপ্তাই জাতীয় উদ্যান এলাকায় রাস্তার সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন প্রজাতীর শোভাবর্ধনকারী গাছের চারাও লাগানো হয়।