শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিশ্ব পরিবেশ দিবসে রাজস্থলীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

৮৩

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বে সরকারি এনজিও কারিতাস এর আয়োজনে র‌্যালি, আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে বুধবার (৫ জুন) সকাল ১০ টায় রাজস্থলী উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে” আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। এতে উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র সভাপতিত্ব করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, রবার্ট ত্রিপুরা, পুচিংমং মারমা, সাংবাদিক আজগর আলী খান,পল্লি সঞ্চয় কর্মকর্তা রতন দেব, কারিতাস প্রকল্প ম্যানজার সাধন কৃষ্ণ চাকমা সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী এলাকার প্রান্তিক চাষীগন।

এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ়্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। এছাড়া দিবসটি উপলক্ষে কারিতাস রাজস্থলী উপজেলার পক্ষ হতে সুফল ভোগীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে।