শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারএম এন লারমা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বনির্বাচনী সকল ওয়াদা পূরণ করা হবে: দীপেন দেওয়ান এমপিকাপ্তাই উপজেলার ভলুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত করার আশ্বাসলংগদুতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ও নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভাযানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদান

কাপ্তাই নতুন বাজার তথ্য অফিসের নারী সমাবেশ

৫১

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই নতুন বাজার ঢাকাইয়া কলোনী এলাকায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা করা হয়েছে। রবিবার (২জুন) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে এ সভা অনুুষ্ঠিত হয়।

সভায় সার্বজনীন পেনশন বীমা, পাহাড়ের ডালে ঝুঁকিপূর্ণ বসবাস, যৌতুক প্রথা, ইভটিজিং, মাদকসহ সরকারের বিভিন্ন সেবা বিষয়ে আলোচনা করা হয়। তথ্য অফিস সহকারী শফিউল আজিমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন।

এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা উদ্যানতত্ত্ববীদ রাশেদুজ্জাম ইমরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন ও কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কবির হোসেন ও উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাহামিনা সুলতানা।