শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

কাপ্তাইয়ে তনচংগ্যা ও মারমা ভাষার বর্ণমালা শেখার কার্যক্রম উদ্বোধন

৬৫

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি কাপ্তাইয়ে তনচংগ্যা ও মারমা বর্ণমালা শেখার কার্যক্রম উদ্বোধন করেন। এসময় ভিভিন্ন উন্নয়নমুলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। শনিবার (১জুন) সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা পরিষদ এর অর্থায়নে কাপ্তাই ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় বিদ্যালয়ের মিলনায়তনে এক বছরব্যাপী তনচংগ্যা ভাষার বর্ণমালা প্রশিক্ষণের উদ্বোধনী করেন এবং শিক্ষার্থীদের নতুন বই তুলে দেন। পরে চিৎমরম উচ্চ বিদ্যালয়ে মারমা শিক্ষার্থীদের মারমা বর্ণমালা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।

তিনি বলেন, মারমা সম্প্রদায়েরও রয়েছে নিজস্ব বর্ণমালা, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য। অনেকে মারমা ভাষায় কথা বলতে পারলেও মারমা ভাষার বর্ণমালা লিখতে জানে না। তাই মাননীয় প্রধানমন্ত্রী অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মতো মারমা সম্প্রদায়ের শিক্ষার্থীরা যাতে তাদের নিজস্ব বর্ণমালায় লিখতে এবং পড়তে জানে সেই ব্যবস্থা করেছে।

পরে প্রধান অতিথি শিলছড়ি ও চিৎমরম পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাঁধ নির্মাণের ভিত্তিপ্রস্তর, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বড় মসজিদের ভাঙ্গন রক্ষার্থে বাঁধ নির্মাণে ভিত্তিপ্রস্তর, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এর ছাত্রীনিবাস এর ভিত্তিপ্রস্তর স্থাপন, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসা ভিত্তিপ্রস্তরস্থাপন, স্বর্ণ টিলা মসজিদের ভিত্তিপ্রস্তরসহ বিভিন্ন উন্নয়নমুলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর করে।

এসময় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরীর, দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান নাছির উদ্দীন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা, রাঙ্গামাটি জেলা পরিষদ এর সাবেক সদস্য প্রকৌশলী থোয়াইচিং মারমা, চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম, কাপ্তাই থানার ওসি আবুল কালাম, ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী এবং ৩২৩ নং চিৎমরম মৌজার হেডম্যান ক্যওসিংমং চৌধুরীসহ আ’লীগের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।