শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

খাগড়াছড়ির রামগড়ে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

৬৭

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
“তামাক কোম্পানীর হস্তক্ষেপ প্রতিহত করি” শিশুদের সুরক্ষা নিশ্চিত করি এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৪ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩১ মে) সকালে উপজেলা প্রশাসনে আয়োজন ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ঢাকা এর সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য র‌্যালি, রামগড়ের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মিজ ইসমত জাহান তুহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ নজরুল ইসলাম, সহকারী তথ্য অফিসার মোঃ তৌহিদ, উপজেলা ইন্জিনিয়ার নাইমুর ইসলাম ,উপজেলা সমাজসেবা অফিসার আজিজুর রহমান আন্জুম, উপজেলা ফরেষ্ট অফিসার মোঃ আজাদ, রামগড় থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ জাফর প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের অফিসার, ব্যাংক-বীমা, এনজিও অফিসার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক সংগঠন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।