শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় চোলাইমদ সহ দুই মাদক কারবারী গ্রেফতার

১১৪

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এস আই পলাশ সঙ্গী ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বলে থানা সুত্র জানিয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ মে) রাতে চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউপি এলাকা থেকে কিলিমং মারমা (৩৮) ও সিংমং মারমা (২৯)কে গ্রেফতার করে।

শনিবার (১৮ মে) সকাল ১০টায় মাদক কারবারীকে মাদক আইনে মামলা দায়ের করে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে। চন্দ্রঘোনার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনছারুল করিম (ওসি) জানান, আসামিদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। পরে রাঙ্গামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।