শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

খাগড়াছড়ির রামগড়ে ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ

১২৯

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় পৌরসভার রুহুল আমিন চর নামক স্থান হতে ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ করা হয়। শনিবার (১৮মে) রাতে রামগড় ৪৩ বিজিবির অধিনস্থ বাগানবাজার বিওপিতে কর্মরত সদস্যরা এসব মদ জব্ধ করেন।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র নায়েব সুবেদার মোঃ আল মামুন সিকদারের নেতৃত্বে একটি টহল দল কর্তৃক মালিকবিহীন ৪৮ বোতল ধহভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭২ হাজার টাকা।

ধারণা করা হচ্ছে বিজিবি’র সদস্যদের উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। জব্দকৃত মদ রামগড় থানায় জিডি করার পর পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়।

রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ ইমাম হোসেন জানান, সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না, মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।