শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

বান্দরবানে কুকি-চিন নারী শাখার প্রধান সমন্বয়ক সহ দুজন কারাগারে

৯৩

॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানের র‌্যাবের অভিযান চালিয়ে গ্রেফতার হওয়া সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বম ও সদস্য লাল সিয়াম লম বমকে কারাগারে পাঠিয়েছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। শনিবার (১৮ মে) দুপুরে গ্রেপ্তারকৃতদের কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নুরুল হক কারাগারে পাঠানো নির্দেশ দেন।

আসামীরা হলেন- আকিম বম (১৮) পাইক্ষ্যং পাড়ার সিয়াম থং বমের মেয়ে ও লাল সিয়াম লম বম (৬০) ফারুক পাড়ার বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, র‌্যাব গোপন সংবাদে ভিত্তিতে লাইমি পাড়া ও ফারুক পাড়া এলাকায় অভিযান চালিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য ও কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়কে আদালতে তোলা হলে তাদেরকে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছে আদালত।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ বলেন, গ্রেফতারকৃদের আদালতে তোলা হলে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছে আদালত।

উল্লেখ্য রুমা, থানচি ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুট সহ অপহরণের ঘটনার ৯টি মামলায় অবশেষে এ পর্যন্ত ২৫ জন নারীসহ ৮৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে।