শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বান্দরবানের থানচির পর্যটন কেন্দ্র খ্যাত থুইসা পাড়ায় ১১বসতঘর ভষ্মিভুত

১২২

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
বান্দরবানে থানচিতে দুর্গম এলাকা তিন্দু ইউনিয়নের পর্যটন কেন্দ্র খ্যাত থুইসা খ্যাং পাড়ার ১১টি বসত বাড়ি-ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৭ মে) সকালে থানচি সদরে থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে থুইসা পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, থানচি সদর থেকে দক্ষিণ-পূর্বে আমিয়াখুম, ভেলাখুম ও দেবতাপাহাড় রাস্তার সংলগ্নে পর্যটন খ্যাত থুইসা পাড়ায় আগুনে পুড়ে ১১টি বসতঘর সম্পূর্ণভাবে ভষ্মিভুত হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিনজন আহত হয়েছে। সকালে রান্নার চুলা থেকে আগুনের সুত্রপাত ঘটে। পাশের কিছু ঘরবাড়ি ভেঙ্গে ফেলা হলে ব্যাপক ক্ষতি থেকে রক্ষা যাওয়া যায়। আহতরা বর্তমানে আশঙ্কা মুক্ত। খবর পেয়ে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্প এর মেডিকেল টিম আহতদেরকে প্রাথমিক চিকিৎস সেবা দিয়েছে। ক্ষয়ক্ষতি অর্ধকোটি টাকার বেশি হবে বলে স্থানীয়রা জানিয়েছেন।

২নং তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা জানান, থাসচি সদরে থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে খ্যাং সম্প্রদায়ে থুইসা পাড়া। সেখানে ৫টি কটেজসহ ১১টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে বলে জানান তিনি।

থানচি উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের অফিস ইনচার্জ সাব-অফিসার মোঃ ইসমাইল মিয়া জানান, তিন্দু ইউনিয়নের দুর্গম এলাকা থুইসা পাড়ায় ১১টি বসতঘর আগুনে পুড়ে যাওয়ার বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। এলাকাটি দুর্গম এবং নেটওয়ার্ক বিহীন হওয়ার কারণে যথাসময়ে খবর পাওয়া যায়নি।