শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিলে পার্বত্য প্রতিমন্ত্রী

পার্বত্য অঞ্চলেই সবচেয়ে বেশি উন্নয়ন কার্যক্রম সম্পাদিত হচ্ছে

৬০

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, তিন পার্বত অঞ্চলে সকল সম্প্রদায়ের মানুষের জীবন মান উন্নয়ন হয়েছে। জননেত্রী শেখ হাসিনার সরকার এর অধীনে তা বাস্তবায়নও হচ্ছে। বর্তমান সরকারে আমলে পার্বত্য চট্টগ্রামে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং তার ধারাবাহিকতার অব্যাহত রয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার ৭ম সম্মেলন এবং ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাপ্তাই উপজেলার সাপছড়ি এলাকার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার আহবায়ক কমিটির সদস্য নাজিব কুমার তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার আহ্বায়ক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দীপ্তিময় তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি জ্বরতী তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক প্রমুখ। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সদস্য সচিব উজ্জ্বল তঞ্চঙ্গ্যা।

অনুষ্ঠিত মহা সম্মেলনে প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমানে পার্বত্য অঞ্চলেই সবচেয়ে বেশি উন্নয়ন কার্যক্রম সম্পাদিত হচ্ছে। পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে তঞ্চঙ্গ্যা সম্প্রদায় সবদিকেই অনেক দুর এগিয়েছে। এছাড়া বর্তমান আধুনিক সমাজেও তঞ্চঙ্গ্যা সম্প্রদায় তাদের কৃষ্টি, কালচার এবং ঐতিহ্য ধরে রেখেছে। এজন্য এটি প্রশংসার দাবীদার।

সম্মেলনের দ্বিতীয় পর্বে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থার শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া কেন্দ্রীয় কাউন্সিল এর মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।