শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

শিশু জুনায়েদ এর রোগ মুক্তির জন্য মানবিক সহযোগিতার আবেদন

৬৫

॥ লংগদু প্রতিনিধি ॥
লংগদু উপজেলার মাইনীমূখ ইউপির হাজাছড়া এলাকার মোঃ ইউসুফের শিশু পুত্র মাদ্রাসার শিক্ষার্থী মোঃ জুনায়েদ দীর্ঘদিন যাবৎ ব্রেইন টিউমার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

শিশুটি শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায়, বৃহস্পতিবার (২৫এপ্রিল) চিকিৎসকরা জিজ্ঞেস করেছিলেন, এতদিন কেন রোগীকে হসপিটালের আনা হল না। তখন রোগীর স্বজনরা জানিয়ে, তাদের হাতে টাকা ছিল না, এবং তাদের অসহায়ত্বের বিষয় গুলো তুলে ধরেছেন, চিকিৎসকরা বলেছেন, আপনাদের এলাকায় কি কোন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ব্যক্তি প্রতিষ্ঠান নাই যে, যারা শিশুটির জন্য উদ্যোগ নিয়ে কাজ করে শিশুটিকে বাঁচাতে এগিয়ে আসবে। তখন রোগীর স্বজন কর্তৃক ভয়েস অব লংগদু এর মানবিক উদ্যোগের কথা জানিয়েছেন। এবং ঢাকা মেডিকেলের নিউরোলজির একজন মানবিক চিকৎসক ইন্টারনেট সার্চ করে ভয়েস অব লংগদু এর ফেসবুক পাতায় শিশু জুনায়েদ কে নিয়ে পোস্ট সমুহ দেখে আবেগ-আপ্পুত হয়ে কয়েকজন মানবিক চিকিৎসককে নিয়ে জরুরি চিকিৎসা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেয়, এবং তাদের উর্ধতনদের নিকটও শিশুটির অসহায়ত্বের বিষয় এবং শিশুটিকে নিয়ে আমাদের মানবিক কার্যক্রম গুলোর কথা তুলে ধরেন।

পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং নিউরোলজি বিভাগের চিকিৎসকরা আন্তরিক হয়ে শিশুটিকে দ্রুত অপরশনের উদ্যোগ নেয়। অপারেশনের চিকিৎসক খরচের বিষয়টিতে তারা মানবিক হয়, কিন্তু অপারেশন পরবর্তী আইসিইউ ওটি এবং জরুরী মেডিসিন এর জন্য টাকা ম্যানেজ রাখতে বলেছেন।

লংগদু উপজেলার সর্বস্তরের মানবিক ভাই বন্ধু শুভাকাঙ্খী ও প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের জরুরি ভিক্তিতে ভয়েস অব লংগদু কর্তৃক গঠিত শিশু জুনায়েদ এর চিকিৎসা ফান্ডে মানবিক দৃষ্টিকোন হতে আর্থিক সহোযোগিতা জমা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনার আন্তরিকতার জন্য, বিকাশ/নগদ পার্সোনাল-০১৬২২৩৪৮৫৭১ নম্বর এ আর্থিক সাহার্য্য পাঠাতে।