শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবিরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা

৭৬

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মুনাজাত করা হয়েছে। বুধবার (১৭এপ্রিল) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরীতে” অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। বক্তব্য রাখেন কাপ্তাই থানার ওসি আবুল কালাম, চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান, সিনিয়র মৎস্য অফিসার আরিফুর রহমান, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, হেডম্যান থোয়াই অং মারমা।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। বক্তাগণ বলেন, স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক মুজিবনগর সরকারের কর্মকান্ড ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।