শিরোনাম
আবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধারখাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষনের অভিযোগে দেলোয়ারের ফাঁসির দাবিতে মানববন্ধনখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত হলো ২ বাঁশের সাঁকোখাগড়াছড়ির রামগড়ে যুবকের আত্মহত্যারাঙ্গামাটির কাপ্তাইস্থ মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন প্রানমন্ত্রীররাঙ্গামাটির কাপ্তাইয়ে পাসের হার ৫১.৮৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৩৩ জনবান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবি

ক্ষুদে ডাক্তার ও কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে রামগড়ে অবহিতকরণ সভা

৬৩

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বিষয়ে খাগড়াছড়ির রামগড়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ই এপ্রিল) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এবিএম মোজাম্মেল হক এর সভাপতিত্বে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ২১ থেকে ২৭ শে এপ্রিল ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও ২৮ এপ্রিল থেকে ৪ মে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের লক্ষে ব্যাপক প্রচার-প্রচারণ ও জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়।

এসময় উপজেলা শিক্ষা অফিসার মো: ইলিয়াছ হোসেন, হাসপাতালের মেডিসিন ও গাইনী কনসাল্টেন্ট ডা: মাসুমা তাবাচ্চুম, মেডিসিন কনসাল্টেন্ট ডা: মিসবাহুস সালেহ, মেডিকেল অফিসার ডা: রোকসানা ইয়াছমিন, চৌধুরীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনসহ সাংবাদিক, হাসপাতালের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।