শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবিরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবা

মানিকছড়িতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

৭৩

॥ মানিকছড়ি প্রতিনিধি ॥
মানিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নূরীয়া।

সভায় সহকারী কমিশনার (ভূমি) শাহীনা নাসরিন, মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন, মৎস্য অফিসার প্রণব কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, প্রভাষক মোঃ আবু জাফর, শিক্ষক মংশেপ্রু মারমা, ক্যজ মারমা, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিব উপস্থিত ছিলেন।

আলেচনা সভায় মুজিবনগর দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, মেহেরপুরের আম বাগানে ১৯৭১ সালের ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শপথ নেয় বাংলাদেশের প্রথম সরকার। তখন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে পাঠ করা হয়।মুক্তিযুদ্ধ পরিচালনা এবং দেশ ও বিদেশে স্বাধীনতা যুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলা ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সরকার গঠনের পর থেকে অগণিত মানুষ দেশকে মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। আর প্রতিবছর ১৭ই এপ্রিল বাংলাদেশ মুজিবনগর দিবস পালিত হয়ে আসছে। এ দিবসটি একটি স্বাধীন ভূখণ্ড হিসাবে বাংলাদেশের অভ্যূদয়ের সাথে বিশেষভাবে সম্পৃক্ত। এসময় সরকারি বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক উপস্থিতি ছিলেন।