শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ঐতিহাসিক মুজিবনগর দিবসে রামগড়ে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত

৬৪

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়। বুধবার (১৭এপ্রিল) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য র‌্যালি, রামগড়ের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী প্রোগরামার রেহান উদ্দীন,উপজেলা ইন্জিনিয়ার নাইমুর ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইলিয়াস হোসেন,উপজেলা সমাজসেবা অফিসার আজিজুর রহমান আন্জুম। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের অফিসার, ব্যাংক-বীমা, এনজিও অফিসার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক সংগঠন ও সাংবাদিকবৃন্দ।

উপস্থিত বক্তারা মুজিব নগর দিবসের বিভিন্ন তাৎপর্যগুলো তুলে ধরেন। দেশের উন্নয়নে প্রত্যেকের অংশ গ্রহনই সরকারের ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ এগিয়ে যাবে বলে উল্লেখ করেণ।