শিরোনাম
আবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধারখাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষনের অভিযোগে দেলোয়ারের ফাঁসির দাবিতে মানববন্ধনখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত হলো ২ বাঁশের সাঁকোখাগড়াছড়ির রামগড়ে যুবকের আত্মহত্যারাঙ্গামাটির কাপ্তাইস্থ মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন প্রানমন্ত্রীররাঙ্গামাটির কাপ্তাইয়ে পাসের হার ৫১.৮৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৩৩ জনবান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবি

এবার রুমায় কেএনএফের দুই সদস্যকে দেশীয় বন্দুক সহ আটক

৯২

॥ বান্দরবান প্রতনিধি ॥
বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযানে এবার কেএনএফের সক্রিয় দুই সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। এসময় ৭টি দেশীয় বন্দুক, ২০ রাউন্ড গুলি, পোষাক, সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত ল্যাপটপ, দুই জোড়া বুট, ১টি ছুরি ও বিভিন্ন সরঞ্জাসহ উদ্ধার করা হয় বলে স্থানীয় থানা সুত্র জানিয়েছে। সোমবার (৮এপ্রিল) রুমা বেথেল পাড়া থেকে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

এছাড়াও বিষয়টি নিশ্চিত করেছেন রুমা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কেএম আরাফাত আমিন। তিনি জানান, রুমায় বেথেল পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭টি দেশি বন্দুক, ২০টি রাউন্ড গুলি, কেএনএফ’র পোষাক, সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত ল্যাপটপ, দুই জোড়া বুট, ১টি ছুরি, কেএনএফের পোষাক ও বিভিন্ন সরঞ্জাসহ দুই সদস্যকে আটক করা হয়েছে।

এর আগে বান্দরবানে থানচিতে দুটি ব্যাংকে ডাকাতি ঘটনায় কুকি-চিন ন্যশনাল ফ্রন্ট কেএনএফের তিন সদস্যকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িসহ মোঃ কফিল উদ্দিন সাগর নামে চালককেও গ্রেপ্তার করা হয়।