শিরোনাম
আবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধারখাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষনের অভিযোগে দেলোয়ারের ফাঁসির দাবিতে মানববন্ধনখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত হলো ২ বাঁশের সাঁকোখাগড়াছড়ির রামগড়ে যুবকের আত্মহত্যারাঙ্গামাটির কাপ্তাইস্থ মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন প্রানমন্ত্রীররাঙ্গামাটির কাপ্তাইয়ে পাসের হার ৫১.৮৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৩৩ জনবান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবি

মাটিরাঙ্গা জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা প্রদান

৬৮

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
আসন্ন ঈদ ও বৈসাবি উৎসব উপলক্ষ্যে গুইমারা রিজিয়নের মাটিরাঙ্গায় ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোন কর্তৃক পাহাড়ী, বাঙালি, দুঃস্থ নারী ও পুরুষের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (৮এপ্রিল) সকালের দিকে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে অত্র অঞ্চলের প্রায় ২০০ জন জনসাধারণের মাঝে ঈদ ও বৈসাবি উৎসব উপলক্ষ্যে শুভেচ্ছা সামগ্রী, পাহাড়ী, বাঙালি, দুঃস্থ নারী পুরষের মাঝে শাড়ি, পাঞ্জাবী এবং পাহাড়ী পোশাক, ১০টি পরিবারকে সোলার প্যানেল, ০৫টি পরিবারকে সেলাই মেশিন, ১০টি পরিবারের মাঝে ১০ বান ডেউটিন এবং ০৮ জন অসহায় ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদান সহ ০২ টি এতিমখানায় ১০টি ফ্যান প্রদান করা হয়েছে।

এছাড়াও, ৫শতাধিক জনসাধারণের মাঝে স্ত্রী রোগ বিশেষজ্ঞ, দন্ত চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞের মাধ্যমে চিকিৎসা সেবা সহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। মানবিক সহায়তা প্রদান কর্মসূচীতে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এবং মাটিরাঙ্গা জোন কমান্ডার লে: কর্ণেল মোঃ কামরুল হাসান, পিএসসি উপস্থিত ছিলেন।

রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। তেমনিভাবে মানুষের একমাত্র সঠিক আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসাবে সুদূর ভবিষ্যতেও এই ধারা অব্যহত রাখবে। চিকিৎসা সেবা কর্মসূচিতে মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: শামিলাহ আজমাত বেসরকারী দন্ত চিকিৎসক কাজী সালাউদ্দিন (শাকিল) সেবা প্রদান করেন।