শিরোনাম
আবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধারখাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষনের অভিযোগে দেলোয়ারের ফাঁসির দাবিতে মানববন্ধনখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত হলো ২ বাঁশের সাঁকোখাগড়াছড়ির রামগড়ে যুবকের আত্মহত্যারাঙ্গামাটির কাপ্তাইস্থ মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন প্রানমন্ত্রীররাঙ্গামাটির কাপ্তাইয়ে পাসের হার ৫১.৮৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৩৩ জনবান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবি

মাটিরাঙ্গায় দুস্থ নারী ও এতিমদের মাঝে পুলিশ সুপারের ঈদ উপহার বিতরণ

১০৩

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
সমাজের দুস্থ ও অসহায় ব্যক্তিদের অবহেলা না করে সমাজের বিত্তবানদের তাদের প্রতি মানবিক সহায়তার হাত বাড়ানোর আহবান জানিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, দুস্থ ও অসহায় মানুষদের অবহেলা করে দূরে ঠেলে না দিয়ে তাদেরকে ভালোবাসা, অনুপ্রেরণা ও সহায়তা করতে হবে। এতে তাদের হতাশাগ্রস্ত জীবনে আশার প্রদীপ জ্বলবে। রোববার (৭এপ্রিল) খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে মাটিরাঙ্গা থানায় দুস্থ নারী ও অসহায়দের মাঝে ঈদের উপহার বিতরণকালে পুলিশ সুপার এ কথা বলেন।

এসময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ জসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) আবু জাফর মোহাম্মদ সালেহ, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ জয়নাল আবদীন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর ও গুইমারা থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মাটিরাঙ্গা থানার হলরুমে অসহায়, দুস্থ নারী ও এতিমদের সাথে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর। ইফতারের পুর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।