শিরোনাম
কাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডারফায়ার সার্ভিস এর সেবা পেতে ১০২ নম্বারে জরুরী কল করুনআবারো ১২ ফুট দৈর্ঘ্য অজগর সাপ উদ্ধারে পর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশহালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজনমাটিরাঙ্গায় সফল সমবায়ী ও শ্রেষ্ঠ সমিতিকে সম্মাননা, তিন সদস্যকে ঋণ প্রদান

কাপ্তাইয়ে স্বপরিবারে সফর করলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

১১০

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্বপরিবারে কাপ্তাই সফর করেছে। শুক্রবার বিকাল ৪টায় তিনি স্ব-পরিবারে উপজেলার শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালী এন্ড পড হাউজ পরিদর্শন করেন।

এ সময় তিনি কর্ণফুলি নদীর কোল ঘেঁষে তৈরী বেসরকারি পর্যটন স্পট দেখে তিনি মুগ্ধ হন। পরে তিনি কর্ণফুলি নদীতে কায়াকিং করেন। এর আগে মন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউজে আসলে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু সাইফুল ইসলাম, নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউজ পরিচালক নাছির উদ্দীন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ও ইউপি সদস্য সরোয়ার হোসেন তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।