শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

কাপ্তাই এ পুলিশের পৃথক অভিযানে ১০৬ লিটার মদ সহ আটক-৩

১০২

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
জেলার কাপ্তাই উপজেলা পৃথক স্থানে অভিযান চালিয়ে পুলিশ ১০৬ লিটার দেশীয় তৈরী মদ সহ দুই নারীকে আটক করেছে। বৃহস্পতিবার সকালে দুই দফায় অভিযান চালিয়ে এসব মদ জব্ধ সহ দুজনকে আটক করে পুলিশ।

চন্দ্রঘোনা থানা সুত্র জানায়, গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি দল উপজেলার রাইখালী বাজারস্থ মাঝিপাড়া বটতল এলাকায় বৃহস্পতিবার (৪এপ্রিল) ভোর ৫টায় অভিযান চালায়। এসময় পাচারকালে বস্তাভর্তি দেশীয় তৈরী ৮০ লিটার মদসহ ২ পাচারকারীকে আটক করা হয়।

আটক দুজনের মধ্যে মেমী প্রকাশ কেমী (৪৪) ও সুই মং উ মারমা (২৮) এরা কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন বড়খোলাপাড়ায় বসবাস করে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনছারুল করিম (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ মকবুল হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স রাইখালী বাজারস্থ মাঝিপাড়া বটতলা মদ সহ তাদেরকে আটক করা হয়। যার মূল্য আনুমানিক ২৪ হাজার টাকা।

অপর দিকে কাপ্তাই থানা পুলিশ প্লাস্টিক কন্টেনারে করে মজুদ করা ২৬ লিটার দেশীয় তৈরি মদ জব্ধ করা হয়েছে। গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার (৪এপ্রিল) সকাল ১০টায় কাপ্তাই উপজেলার ৫নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর দেবতাছড়ি এলাকা থেকে এসব মদ জব্ধ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় বিশাখা তনচংগা (৩০)কে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম (ওসি) জানান, প্লাস্টিক কন্টেনার ও বোতল ভর্তি করে পাচার করার প্রস্তুতিকালে থানার এস আই আল-আমিন, সঙ্গীয় এসআই নাজমুল হাসান, এএসআই মোঃ লিটন মিয়া, সঙ্গীয় ফোর্সসহ বুধবার (৩এপ্রিল) রাত শাড়ে ৮টায় তাকে আটক করা হয়।

পৃথক এ ঘটনায় উভয় থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ওসিদ্বয় জানান। আসামীদেরকে বৃহস্পতিবার রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান।