শিরোনাম
আবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধারখাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষনের অভিযোগে দেলোয়ারের ফাঁসির দাবিতে মানববন্ধনখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত হলো ২ বাঁশের সাঁকোখাগড়াছড়ির রামগড়ে যুবকের আত্মহত্যারাঙ্গামাটির কাপ্তাইস্থ মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন প্রানমন্ত্রীররাঙ্গামাটির কাপ্তাইয়ে পাসের হার ৫১.৮৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৩৩ জনবান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবি

রামগড়ে তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধীদের মাঝে পুলিশ সুপারের ঈদ উপহার বিতরণ

১০৫

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উপজেলায় বসবাসরত তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধীদের মাঝে জেলা পুলিশের উদ্যোগে ও রামগড় থানার সার্বিক সহযোগিতায় ঈদ উপহার সামগ্রী এবং ইফতার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪এপ্রিল) বিকেলে রামগড় থানা প্রাঙ্গনে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

রামগড় থানার ওসি (তদন্ত) ফকরুল ইসলামের সঞ্চালনায় ও অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাশের সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম,এএম বার)। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রামগড় সার্কেল মোঃ নাজিম উদ্দিন, রামগড় বন্দর ইনচার্জ ওসি মোঃমনির হোসেন প্রমুখ। ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা-উপজেলার পুলিশের পদস্থ কর্মকর্তা, পুলিশ সদস্য বৃন্দ ও সাংবাদিক বৃন্দ।

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ঈদ আনন্দ থেকে কোন মানুষই যেনো বাদ না পড়ে সে চিন্তা করেই আজ আমাদের এ আয়োজন। এসময় তিনি সবার সুস্থতা কামনা করেন।