শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

বান্দরবানের লামায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

১৪১

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বান্দরবানের লামার আজিজনগর ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওমর ফারুক (১৬) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে আজিজনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সোলেমান বাজার এলাকার মিজান পাড়ার মোঃ সামছু উদ্দিনের ছেলে এবং চাম্বী উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর ১ম বর্ষের ছাত্র। বুধবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১টায় বাড়ির পাশে ধান ক্ষেতে তার লাশ পাওয়া যায়।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত ৮টায় সে বাড়ি থেকে তারাবি নামাজ আদায় করতে বেরিয়ে যায়। অনেকক্ষণ যাবৎ ফিরে না এলে পরিবারের লোকজন তার খোঁজাখুঁজি করে। পরে রাত ১টায় বাড়ির পাশের ধানের ক্ষেতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে থাকলে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার (৪্্রপ্রিল) সকাল ৯টায় তার লাশ দাফন করা হয়েছে।

আজিজনগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন কোম্পানী জানান, রাত ২টা ৩০ মিনিটে ওই এলাকার লোকজন ফোন করে বিষয়টি অবহিত করে। তখন আমি চট্টগ্রামে হতে আসছিলাম। তারপর এই বিষয়ে বিস্তারিত খবরাখবর নিতে স্থানীয় ওয়ার্ড মেম্বার, গ্রাম পুলিশ ও কয়েকজন ফোন দিই। ৬নং ওয়ার্ড সোলেমান বাজার মিজান পাড়া এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় কারো সাথে যোগাযোগ করতে পারিনি। সকাল ১০টায় শুনলাম ৯টায় ওমর ফারুকের লাশ বাড়ির পাশে দাফন করা হয়েছে। তিনি আরো বলেন, প্রথমে কয়েকজন বলেছিল ছেলেটি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। আবার শুনলাম সন্ধ্যা থেকে ছেলেটি অসুস্থ ছিল। অসুস্থ হয়ে সে মারা গেছে। মূলত সে কি কারণে মারা গেছে, তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পানিনি।

এই বিষয়ে জানতে আজিজনগর পুলিশ ক্যাম্পের আইসি আব্দুর রশিদ কে মুঠোফোনে কল করলে, তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।